Posts

"গাজী বাবার ম্যায়খানা" সুফিবাদী কাব্যগ্রন্থ লেখক সেখ আমির উদ্দিন

Image
 "গাজী বাবার ম্যায়খানা" একটি সুফিবাদী কাব্যগ্রন্থ যাঁর লেখক সেখ আমির উদ্দিন। এটি লেখকের ষষ্ঠ কাব্যগ্রন্থ। বইটির মধ্যে সুফিবাদী দেহতত্ত্ব ও মারফতি তত্ত্ব মূলক  কবিতা ও গান স্থান পেয়েছে। বইটি হাতে পেতে নিম্নের লিংকে WhatsApp এ যোগাযোগ করুন।  অর্ডার করতে নিম্নের লিংকে ক্লিক করুন---  অর্ডার করুন   বিনিময় : মাত্র 100 টাকা অর্ডার করতে নিম্নের  লিংকে ক্লিক করুন।  অর্ডার করুন 

রূহের খোরাক, (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা)

Image
  "রূহের খোরাক" একটি ত্রৈমাসিক ই পত্রিকা। সর্বধর্ম সমন্বয়বাদ এর মূল বিষয়বস্তু। প্রতিটি ধর্মের আধ্যাত্মিক মূল মন্ত্রকে তুলে ধরায় এই পত্রিকার লক্ষ্য। ধর্মীয় আধ্যাত্মিকতার অটুট মেলবন্ধনের মাধ্যমে সমস্ত মানুষকে মানবতাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করায় এই পত্রিকার লক্ষ্য। পত্রিকার সম্পাদক সেখ আমিরুদ্দিন। পত্রিকার প্রথম প্রকাশ ১৭ই আশ্বিন, 4th October.    পত্রিকা ডাউনলোড করতে নিম্নের লিংক এ ক্লিক করুন। ডাউনলোড  

রূহের খোরাক পত্রিকা

Image
 "রূহের খোরাক" একটি ত্রৈমাসিক ই পত্রিকা। সর্বধর্ম সমন্বয়বাদ এর মূল বিষয়বস্তু। প্রতিটি ধর্মের আধ্যাত্মিক মূল মন্ত্রকে তুলে ধরায় এই পত্রিকার লক্ষ্য। ধর্মীয় আধ্যাত্মিকতার অটুট মেলবন্ধনের মাধ্যমে সমস্ত মানুষকে মানবতাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করায় এই পত্রিকার লক্ষ্য। পত্রিকার সম্পাদক সেখ আমিরুদ্দিন। পত্রিকার প্রথম প্রকাশ ১৭ই আশ্বিন, 4th October.  নিম্নে এর প্রচ্ছদ দেওয়া হলো ---  আগামী ১৭ই আশ্বিন, 4th October পত্রিকা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহের জন্য আমাদের WhatsApp গ্রুপ এ জয়েন হয়ে যান। এছাড়াও ফেসবুক মাধ্যমে আমাদের পেজটি ফলো করে রাখুন। রূহের খোরাক পত্রিকা  রূহের খোরাক ফেসবুক পেজ   

মুরীদের কাছে আপন পীর অন্য কামেল পীর অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম

 --- ## 📖 ১. কাশফুল মাহজুব – হুজ্জতুল ইসলাম দাতাগঞ্জবখ্‌শ আলী হুজভেরী (রহ.) তিনি লিখেছেন: > “মুরীদ যদি নিজের মুর্শিদের উপর আস্থা না রাখে, এবং অন্য কামেলদের উত্তম মনে করে, তবে তার সুলুক নষ্ট হয়ে যাবে। কারণ মুরীদকে তার মুর্শিদের দ্বারাই ফয়েজ প্রাপ্তির ব্যবস্থা করা হয়।” > *(কাশফুল মাহজুব, অধ্যায়: শাইখ ও মুরীদ)* --- ## 📖 ২. রিসালা কাশিরিয়া – ইমাম কুশাইরি (রহ.) তিনি বলেন: > “মুরীদ যখন অন্য কারো সাথে তাকরিয়াহ (দৃষ্টির সংযোগ) করে, তখন তার ইস্তিদাদ (আধ্যাত্মিক প্রস্তুতি) বিভক্ত হয়ে যায়। তাই তার জন্য আবশ্যক যে, সে তার শাইখের সাথেই হৃদয় সংযুক্ত রাখবে।” > *(রিসালা কাশিরিয়া, অধ্যায়: আদাবুল মুরীদ)* --- ## 📖 ৩. মাকতুবাত – ইমাম রব্বানী মুজাদ্দিদে আলফে সানী (রহ.) তিনি লিখেছেন: > “মুরীদ যদি ভাবে যে অন্য কোনো কামেল তার শাইখের চেয়ে উত্তম, তবে সে মুরীদির হক আদায় করতে পারবে না। বরং তার অন্তরে শক ও দ্বিধা ঢুকে যাবে। মুরীদির শর্ত হল তার শাইখকে সবচেয়ে উত্তম মনে করা।” > *(মাকতুবাত ইমাম রব্বানী, খণ্ড ১, মাকতুব ২৯)* --- ## 📖 ৪. আওয়ারিফুল মাআরিফ – শাহাবুদ্দীন সোহরাওয়ার্দী...

পীর ও মুর্শিদের নিকট বায়াত হওয়ার দলিল,কোরান এবং হাদীস থেকে

 পীর–মুর্শিদের নিকট বায়াত (বাই‘আহ) হওয়ার দলিল কুরআন, হাদীস, সাহাবা-তাবেঈন ও সুফি তাসাওউফের কিতাবসমূহে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমি এখানে চারটি ধাপে বিস্তারিতভাবে বর্ণনা করছি: ① কুরআনের দলিল কুরআনে একাধিক আয়াতে সরাসরি বায়াতের নির্দেশ রয়েছে। মূল আয়াতগুলো হলো: (ক) সূরা ফাতহ — ১০ নং আয়াত إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ “যারা তোমার হাতে বায়াত করছে, তারা প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই বায়াত করছে। আল্লাহর হাত তাদের হাতের ওপরে।” (সূরা আল-ফাতহ 48:10) 🔹 এ আয়াতে প্রমাণিত যে, রাসূলুল্লাহ ﷺ এর হাতে বায়াত করা মানে আল্লাহর সাথে বায়াত করা। পীর-মুর্শিদগণ নবীজির উত্তরাধিকারী, তাই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আলেম-ওলী মুর্শিদের হাতে বায়াত করা সুন্নত। (খ) সূরা ফাতহ — ১৮ নং আয়াত لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, যখন তারা বৃক্ষতলে তোমার হাতে বায়াত করেছিল।” (সূরা আল-ফাতহ 48:18) 🔹 এ আয়াতটি “বায়াতুর রিদওয়ান” এ...

আমার আমি

Image
আমার আমি     ---সেখ আমিরুদ্দিন  আমিই আমার পরম শত্রু আমিই আমার বন্ধু পরম আমার আমিই ভালো মন্দ আমার আমিই নরম গরম।। আমিই আমার পরম বন্ধু বিন্দু হইতে সিন্ধু আমিই আমার দীনবন্ধু আমিই আমার করম।। আমিই আমার সখা  আমিই আমার দেখা আমি বিনে আমি একা বলতে নাই লজ্জা শরম।। আমার আমি চিনো তুমি তুমি নও সেও যে আমি আমার আমি বড়ই দামী নয় কারোর থেকে বেশ কম।। আমার আমি চিনিল যে অমর পুরে গেলো সে আজরাইল ও এসে পাইনা দেখা চিহ্ন কদম।। চিনিতে আমার আমিরে  যাও গাজী ইসমাঈল শাহর দ্বারে অধম আমির উদ্দিন এর তরে আসুক তোমার নজরে কারাম।। 

মুর্শিদ প্রেমে কাফির আমি,মুর্শিদের আশেক দিওয়ানা

Image
 মুর্শিদ প্রেমে কাফির আমি  মুর্শিদের আশেক দিওয়ানা আমায় তোরা নিয়ে চলনা  গাজী ইসমাঈল শাহর আস্তানা।। তাঁহারই আস্তানায় গিয়ে মজবো প্রেমে তাঁকে নিয়ে বসন্তেরই ফুল ফুটিয়ে  সাজাবো প্রেমের বাসর খানা।। গান ধরিবো মুর্শিদি  ফানা ইশকে তৌহিদী নজরানা হবে শহিদী মরেও কেও মরবেনা।। তাঁহারই আস্তানায় গিয়ে  বসাবো আসর জমজমিয়ে খাবো মন প্রাণ ডুবিয়ে তাঁহার প্রেমের শারাব খানা।। সেই শারাবের এমন নেশা আশেকের জীবন মরণ দশা মহৌষধি গুণে ঠাসা পানকারী বিনে জানেনা। আরো আছে ইরফানি জাম দেওয়া হয় শুভ শাম আমির উদ্দিন তোমারই গোলাম  দয়াল তুমি ভুলে যেওনা।। আমাদের সামাজিক মাধ্যমে যোগদান করুন:  FACEBOOK GROUP   রুহের খোরাক আত্মশুদ্ধি গাজী ইসমাঈল শাহ মাজার শরীফ WHATSAPP GROUP  WHATSAPP CHANNEL YOUTUBE