মুর্শিদ প্রেমে কাফির আমি,মুর্শিদের আশেক দিওয়ানা




 মুর্শিদ প্রেমে কাফির আমি 

মুর্শিদের আশেক দিওয়ানা

আমায় তোরা নিয়ে চলনা 

গাজী ইসমাঈল শাহর আস্তানা।।


তাঁহারই আস্তানায় গিয়ে

মজবো প্রেমে তাঁকে নিয়ে

বসন্তেরই ফুল ফুটিয়ে 

সাজাবো প্রেমের বাসর খানা।।


গান ধরিবো মুর্শিদি 

ফানা ইশকে তৌহিদী

নজরানা হবে শহিদী

মরেও কেও মরবেনা।।


তাঁহারই আস্তানায় গিয়ে 

বসাবো আসর জমজমিয়ে

খাবো মন প্রাণ ডুবিয়ে

তাঁহার প্রেমের শারাব খানা।।


সেই শারাবের এমন নেশা

আশেকের জীবন মরণ দশা

মহৌষধি গুণে ঠাসা

পানকারী বিনে জানেনা।


আরো আছে ইরফানি জাম

দেওয়া হয় শুভ শাম

আমির উদ্দিন তোমারই গোলাম 

দয়াল তুমি ভুলে যেওনা।।



আমাদের সামাজিক মাধ্যমে যোগদান করুন: 

FACEBOOK GROUP 

রুহের খোরাক আত্মশুদ্ধি

গাজী ইসমাঈল শাহ মাজার শরীফ

WHATSAPP GROUP 

WHATSAPP CHANNEL

YOUTUBE  

Comments

Popular posts from this blog

রূহের খোরাক, (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা)

"মোল্লার মান ফকিরের শান" সুফি ও মারফতি ভেদের বই