"মোল্লার মান ফকিরের শান" সুফি ও মারফতি ভেদের বই
"মোল্লার মান ফকিরের শান " এটি একটি মারফতি ভেদ তত্ত্ব ও সুফি ভাবধারার বই। মোল্লাতন্ত্রের প্রতীক হিসাবে মোল্লা ও সহজিয়া ভাবধারার প্রতীক হিসাবে ফকিরকে উপস্থাপন করা হয়েছে ,এই বইটির মধ্যে। মোল্লাদের নামাজ রোজা ইবাদত বন্দেগীর সহিত ফকিরের নামাজ,রোজা,ইবাদত বন্দেগীর পার্থক্য ও তাঁদের চিন্তাধারার তুলনামূলক আলোচনা কাব্যিক ছন্দে আলোচনা করা হয়েছে। উভয়ের মনের ভাব বিনিময়ের মাধ্যমে প্রশ্নোত্তর ভাবে সমগ্র বইটি রচনা হয়েছে। সুফিবাদের খিদমতে একটি খুবই সুন্দর বই হতে চলেছে এটি। সকল সুফি দরদী ও মানব দরদী মানুষদেরকে বইটি একবার হলেও পড়বার অনুরোধ রইলো।
বইটির লেখক হলেন সেখ আমিরুদ্দিন। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার,জয়পুর থানার অন্তর্গত সেখপুর নামক গ্রামে। এই গ্রামেই অবস্থিত বহু পুরাতন হযরত গাজী ইসমাঈল শাহ বাবার আস্তানা ও মাজার। ধর্মীয় বিভেদ ভুলে বহু মানুষের হেথায় আনাগোনা চলতেই থাকে। লেখক গাজী ইসমাঈল শাহ বাবার একনিষ্ঠ ভক্ত ও আশেক। এছাড়াও এই গ্রামে আরো বেশ কয়েকটি কামেল বুযুর্গের মাজার রয়েছে। লেখকের বাড়িতেও রয়েছে এক মজ্জুব ওলির মাজার। লেখক স্বয়ং সেই মাজারের বর্তমান খাদেম। এককথায় বেলায়েতের রহমতে গোটা গ্রামটি আবৃত। তাঁদেরই অশেষ রহমতে লেখকের এই রচনা।
বইটি সমগ্র ভারতবর্ষে ডাক যোগে হোম ডেলিভারি করবার সুব্যবস্থা আছে।
কেও নিতে চাইলে নিম্নলিখিত ভাবে যোগাযোগ করুন :
1) Facebook : Sekh Amiruddin
2) Email : sekhamiruddin081@gmail.com
3) WhatsApp Group : Amiruddin Chishti Official
হক মঈন,ইয়া মঈন 🖐️❣️🖐️

এই বইয়ে সহজ সাধনের উপর নাটকীয় রূপে জোর
ReplyDeleteপ্রচার করা হয়েছে ।কট্টর বাদী মনগড়া কাজিয়ায় সমাপন ,কবির কাম্য ।সে কামনা , সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের কাছেই আমরা আশা করবো।
ন