Posts

Showing posts from July, 2025

আমার আমি

Image
আমার আমি     ---সেখ আমিরুদ্দিন  আমিই আমার পরম শত্রু আমিই আমার বন্ধু পরম আমার আমিই ভালো মন্দ আমার আমিই নরম গরম।। আমিই আমার পরম বন্ধু বিন্দু হইতে সিন্ধু আমিই আমার দীনবন্ধু আমিই আমার করম।। আমিই আমার সখা  আমিই আমার দেখা আমি বিনে আমি একা বলতে নাই লজ্জা শরম।। আমার আমি চিনো তুমি তুমি নও সেও যে আমি আমার আমি বড়ই দামী নয় কারোর থেকে বেশ কম।। আমার আমি চিনিল যে অমর পুরে গেলো সে আজরাইল ও এসে পাইনা দেখা চিহ্ন কদম।। চিনিতে আমার আমিরে  যাও গাজী ইসমাঈল শাহর দ্বারে অধম আমির উদ্দিন এর তরে আসুক তোমার নজরে কারাম।।